২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫৬৭ বুদ্ধাব্দ
৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

নমো বুদ্ধায়

ভদন্ত সত্যপ্রিয় মহাথের শিক্ষা সহায়তা- ২০২৫ প্রদান সম্পন্ন

শেয়ার করুন
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
Email
Print

কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ পরিচালিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের শিক্ষা সহায়তা- ২০২৫ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২৭ মার্চ পরিষদের অষ্টম বর্ষপূর্তি অনুষ্ঠানে উক্ত শিক্ষা সহায়তা প্রদান করা হয়।

এবছর একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলে মোট ৩৩ জন ছাত্রছাত্রীকে ভদন্ত সত্যপ্রিয় মহাথের শিক্ষা সহায়তা প্রদান করা হয়। শিক্ষা সহায়তা হিসেবে প্রত্যেক শিক্ষার্থী নগদ তিন হাজার টাকা পেয়ে থাকে।

রামু, সদর, উখিয়া, টেকনাফ ও চকরিয়া উপজেলার আবেদনকারী বৌদ্ধ ছাত্রছাত্রীদের মাঝে উক্ত শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

সমাজের পিছিয়ে পড়া ও অস্বচ্ছল ছাত্রছাত্রীদের মাঝেই উক্ত শিক্ষা সহায়তা বিতরণ করা হয়ে থাকে। বছর বছর আমরা বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের এই সংখ্যা বৃদ্ধির চেষ্ঠা করছি।পরের বছর হতে এলাকার অন্যান্য সম্প্রদায়ের পিছিয়ে পড়া ও অস্বচ্ছল ছাত্রছাত্রীদেকেও ভদন্ত সত্যপ্রিয় মহাথের শিক্ষা সহায়তার আওতায় আনা হবে।

শেয়ার করুন
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
Email
Print

আপনার মন্তব্য যোগ করুন