কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ পরিচালিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের ধর্মীয় মেধাবৃত্তি ২০২৫ এর সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৭ মার্চ পরিষদের অষ্টম বর্ষপূর্তি অনুষ্ঠানে উক্ত সম্মাননা প্রদান করা হয়।

এবছর সর্বমোট ৬০ জন ছাত্রছাত্রীদেরকে আনুষ্ঠানিক সম্মাননা প্রদান করা হয়। তৎমধ্যে ২৭ জন ট্যালেন্টপুল ও ৩৩ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী। বৃত্তিপ্রাপ্তরা সকলেই তৃতীয় শ্রেণী হতে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারী, শুক্রবার, লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে পরের সপ্তাহে ১৭ জানুয়ারী মৌখিক (আবৃত্তি) পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত এবং মৌখিক পরীক্ষার মোট নম্বর যোগ হয়ে সর্বমোট ৬০ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়।